২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কান পেতে রই’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ড. মুহম্মদ জাফর ইকবাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2014, 11:19 PM

Updated : 22 Aug 2022, 06:08 PM

আমি জানি, সাহস করে কিংবা মরিয়া হয়ে যে এক বা দুজন ছাত্রছাত্রী আমার কাছে আসে, তার বাইরে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা কোনো কারণ ছাড়াই হতাশাগ্রস্ত, নিঃসঙ্গ, কিংবা আত্মহত্যাপ্রবণ। তারা কী করবে বুঝতে পারে না, কোথায় সাহায্য পাবে জানে না। আমাদের সবার অজান্তে তারা বিচিত্র এক ধরনের যন্ত্রণায় ছটফট করে। একজন শারীরিকভাবে অসুস্থ হলে তাকে চিকিৎসা সেবা দেওয়ার কথা আমরা সবাই জানি। মানসিকভাবে বিপর্যস্ত হলেও তাকে যে একটু সেবা করে স্বাভাবিক করে তুলতে হয় সেটা কিন্তু আমরা এখনও জানি না।

আজকে আমার এই লেখাটি লিখতে খুব আনন্দ হচ্ছে। কারণ কিছু তরুণ-তরুণী মিলে এই দেশে মানসিক সেবা দেওয়ার জন্যে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটির নাম ‘কান পেতে রই’ এবং এই সপ্তাহে একই প্রতিষ্ঠানটির এক বছর পূর্তি হবে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)