গণ্ডির উর্ধ্বে উঠতে পারলেন না ড. ইউনূস
আড়াই বছর আগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেবার পর থেকেই সরকার এবং ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্কের দৃশ্যমান অবনতি ঘটে। সরকারি পদক্ষেপের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হলে ড. ইউনূস হেরে যান।
