মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সোশাল মিডিয়া
সমকালীন বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার, সে বিচার কেন্দ্র করে গড়ে ওঠা শাহবাগের ব্যাপক গণজাগরণ, জামায়াত-ব্রেইনজাত আস্তিক-নাস্তিকতার রাজনৈতিক প্রপাগাণ্ডা, হেফাজতে ইসলামের জন্ম, রাজনীতিতে কথিত ধর্মীয় শক্তির আবির্ভাব ব্যাপক আলোচিত ঘটনা। এসব ঘটনার প্রেক্ষিতে তথাকথিত ধর্মবিরোধী আপত্তিকর ব্লগ লেখার অভিযোগে ব্লগারদের আটক করা হল। এর পরপরই শাপলা চত্বরের অভিযান, সে অভিযান কেন্দ্র করে কয়েকটি টিভি চ্যানেল ও পরবর্তীতে একজন ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার সবই আলোড়ন তুলেছে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
