২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক পরিবেশ বিপর্যয়: দায় কি জার্মানিও এড়াতে পারে?

Published : 25 Sep 2019, 06:23 PM

Updated : 01 Jul 2022, 05:38 PM

দিনদিন বিশ্বের তাপমাত্রা বাড়তেই আছে। আমাদের জলবায়ু্র মারাত্মক পরিবর্তন ঘটেছে।অতিরিক্ত তাপমাত্রার কারণে উত্তর মেরুতে বরফ গলছে। ফলে সমুদ্রের জলের উচ্চতা বাড়ছে। আর নিচুভূমির দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কার্বন ডাই অক্সাইড সালোকসংশ্লেষণের একটিপ্রয়োজনীয় উপাদান। কিন্তু শিল্প বিপ্লবের পর থেকে বায়ুমণ্ডলেকার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়েছে প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি।

ভুটান হলো বিশ্বের একমাত্র দেশ, যে দেশটা কার্বন নির্গমনের চেয়ে শোষণ করে বেশি। কিন্তু অন্যান্য দেশের কার্বন-ডাই-অক্সাইড আগ্রাসনের কারণে এই দেশটাও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভুগছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগায় জানিয়েছিলেন, তার দেশের ৭২ শতাংশ বনাঞ্চলের আওতায় রয়েছে। ভুটানের অর্ধেকেরও বেশি অংশ জাতীয় উদ্যান, বন্য জীব-জন্তুর অভয়ারণ্য এবং প্রাকৃতিক সম্পদ হিসাবে সুরক্ষিত।

ভুটানতাদের জাতীয় বিকাশকে পরিমাপ করে জাতীয় সুখ-শান্তির উপর নির্ভর করে। দেশের  প্রাক্তন জনপ্রিয় রাজা জিগমে সিংগেই ওয়াংচুকমনে করতেন, "Thegross national happiness is more important than gross national product since 1972."

প্রয়োজনাতিরিক্তপণ্য ব্যবহারের কারণে লাগামহীন শিল্প বিপ্লবের সৃষ্টি হয়েছে। চায়না, যুক্তরাষ্ট্র ইংল্যান্ডসহ উন্নত দেশগুলোর বাণিজ্যিক আগ্রাসনেরকারণে পৃথিবীর জলবায়ু মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে। আর এই জলবায়ু পরিবর্তনে সবচেয়েবেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ও মালদ্বীপ। এ পর্যন্তপাওয়া তথ্যে জানা গেছে বাংলাদেশের ১৭ ভাগ ভূখণ্ড জলের নিচে তলিয়ে যাওয়ারঝুঁকিতে আছে। আর মালদ্বীপ পুরো দেশটাই জলের গভীরে তলিয়ে যাবে। ২০০৮ সালে দেশটিরগণতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের মত অবাধ এবং নিরপেক্ষ রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভকরেন মোহাম্মদ নাশিদ। ধারণা করা হয় জলবায়ু নিয়ে বিশ্বে বিভিন্ন ফোরামে কথা বলারকারণে, আন্তর্জাতিক চক্রান্তে তাকে মেয়াদ শেষের আগেইপদত্যাগে এবং দেশত্যাগে বাধ্য করা হয়েছিল।

এখনপ্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশের ১৭ ভাগ অংশ পানির নিচে তলিয়ে যায় তাহলে এই এলাকায়বসবাসকারী মানুষগুলো যাবেন কোথায়? বাংলাদেশের ভূমি খুবই কম। দেশটা জনসংখ্যার ঘনত্ব বিচারে বিশ্বে সপ্তম স্থানে আছে, আর মালদ্বীপ ৬ষ্ঠ স্থানে।বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশটার ১৭ ভাগ জলের নিচে তলিয়ে গেলে ভূমির অভাব দেখাদেবে প্রকট। কারণ ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণকে অন্য এলাকায় সরিয়ে নিতে হবে। সেক্ষেত্রেকৃষি জমির স্বল্পতা দেখা দেবে। বাংলাদেশের আর একটা বড় সমস্যা হয়ে আছে সেখানেইতিমধ্যেই ১০ লাখের উপরে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। কৃষিজমির অভাব দেখাদিলে সেখানে খাদ্যাভাবও দেখা দেবে।

ভবিষ্যতেবাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হলে বিশ্বের অন্যান্য দেশেঅভিবাসী সংখ্যা বাড়বে। এটা কোনওভাবেইঠেকানো যাবে না। পশ্চিমা বিশ্বে আমরা প্রয়োজনাতিরিক্ত পণ্য ব্যবহার করছি, অপচয় করছি। সেইসাথে প্রতিদিন নতুন নতুন মডেলের ইলেকট্রনিক সামগ্রী যখনবাজারে আসছে সেগুলোও কারণে অকারণে কিনছি। চায়না অত্যন্ত নিম্নমানের খেলনাবাজারজাত করছে যা বাচ্চারা দুই তিন মাস ব্যবহার করতে পারেনা।এইসব নিম্নমানের খেলনাগুলো পরে পশ্চিমে বসবাসরত আমরাডাস্টবিনে ছুঁড়ে ফেলছি। জার্মানরা হয়তো বলতে পারে আমরাএগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করছি। আবার এটাকে রি-সাইকেল করছি।কিন্তু সেটা একটা খোঁড়া যুক্তি। যত বেশি রি-সাইকেল করা হচ্ছেতার মধ্য দিয়েও পরিবেশ দূষণ করছি। এতে কলকারখানাগুলো কাজকরছে সেখানে বিদ্যুতের ব্যবহার হচ্ছে, রাসায়নিকের ব্যবহারহচ্ছে। আর তাতেও পরিবেশ দূষিত হচ্ছে। আর যত-বেশি আমদানি রপ্তানি হচ্ছে, জাহাজ চলাচল বাড়ছে- সমুদ্রের পরিবেশ দূষিত হচ্ছে।কিন্তু আমরা যদি ভালো মানের একটা খেলনা বাজারে নিয়ে আসি সেটা এক প্রজন্ম থেকে আরেকপ্রজন্ম ব্যবহার করতে পারে। তাহলে আমাদের পরিবেশ কম দূষিত হবে।

বাচ্চারাটিভির বিজ্ঞাপন থেকে বাজারে কোন পণ্য আসার আগেই সব জেনে যাচ্ছে। তাদের সব কিছু দরকার।এসব বিজ্ঞাপন শিশুদের অপচয়ী ও বেহিসেবী করছে, একটা জাতির জন্য এটাকতটা মঙ্গলজনক? এসব ব্যাপারে জার্মানির পরিবেশবাদী রাজনৈতিকদল গ্রিন পার্টিকে কখনও সরব হতে দেখিনি।

কয়েকদিনআগে আমার এক বয়োকনিষ্ঠ বন্ধু মাহমুদুল হক মুন্সি লিখেছিলেন- জার্মানির গ্রিন পার্টির একজন নেতাঅলিভার ক্রিসনারের কথা। তার ইলেকট্রিক গাড়িতে চড়িয়ে সে মুন্সিকে বাসায় পৌঁছেদিয়েছিল। অলিভার ক্রিসনার জার্মানির পার্লামেন্ট বুন্দেসটাগে সবুজ দলের একজন এমপি।তিনি ফক্সভাগেন কেলেংকারির সরকারী তদন্ত কমিটির ভাইস প্রেসিডেন্ট।

নেতারাইলেকট্রিক গাড়ি চড়েন পরিবেশ রক্ষার জন্য। কিন্তু জার্মানি ফ্রান্স থেকে পারমানবিক বিদ্যুৎ আমদানি করে। কারণ সে বিদ্যুৎ সস্তা। সবুজ দলের নেতারাও কিন্তু সেবিদ্যুৎ ব্যবহার করছে। পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার কি স্ববিরোধীতা নয়? তাছাড়াও সবুজ দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাবুন্দেসটাগ থেকে রেস্টুরেন্ট পর্যন্ত মাত্র ২০০ মিটার দূরত্ব গাড়িতে করে খেতেযাই। যে নেতারা মাত্র ২০০ মিটার দূরত্ব পায়ে হেঁটে যেতেপারেনা, তারা কেমনে পরিবেশ রক্ষা করবে?

জার্মানিতেএখন আর আগের মত উচ্চমান সম্পন্ন সামগ্রী তৈরি করা হয়। আমদানি করা হয় চায়নার সস্তাসামগ্রী। আমি একবার একটা নতুন স্কুটার কিনেছিলাম চায়নায় তৈরি সেটা। যার ব্রেকেরমান এত খারাপ ছিল যে প্রায় একটা গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে বসেছিলাম। এসব নিম্নমানের সামগ্রী জার্মানিতে ঢোকারঅর্থও পরিবেশ দূষিত হওয়া।

যেখানেদুটো জাতি ডুবতে বসেছে সেখানে 'ফরমেল ওয়ান' এর মত পরিবেশ দূষণকারী বিলাসিতা কিপশ্চিমাদের সাজে? একটা দেশ নিয়মানুযায়ী যতটা কার্বন নির্গমনকরতে পারে জার্মানি তার চেয়ে কম কার্বন নির্গমন করে। কিন্তু জার্মানি যতটুকু কমকার্বন নির্গমন করে সে অংশটুকু ইংল্যান্ডের কাছে বিক্রি করে। পাশাপাশি ভুটানকিন্তু কোন দেশকে সাহায্য করছে না পরিবেশ দূষণে। ইংল্যান্ডকে অধিক কার্বন নির্গমনকরতে সহায়তা করা জার্মানির নীতিগত পরাজয়। তারা কম কার্বন নির্গমনের কৃতিত্বটুকুধরে রাখতে পারছে না। এক্ষেত্রে জার্মান গ্রিন পার্টির কঠোরভাবেবিরোধিতা করা উচিৎ।

সুযোগ থাকলে জার্মানির গ্রিন পার্টির কাছে অনুরোধ জানাতাম তারা যেনপরিবেশ রক্ষায় আরও সচেতন হয়। নগর পরিবহন ওট্রেনের টিকেট মূল্য হ্রাসে জোর দাবি রাখবে। তাতে জনগণ উৎসাহিত হবে গাড়ি না কিনতে। আমারজানামতে স্লোভাকিয়াতে ছাত্র, অবসরপ্রাপ্ত ও শারীরিক প্রতিবন্ধিদের জন্য ট্রেনেটিকেট লাগে না। এ সুবিধাগুলো জার্মানিতেও চালু করা উচিৎ। আর বাংলাদেশ ও মালদ্বীপসহ যে দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তহচ্ছে তাদের সাহায্যে গ্রিন পার্টি এগিয়েআসবে। ইউরোপিয়ান পার্লামেন্টেও তারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোরক্ষতিপূরণে জোরালো সমর্থন জানাবে।

এখনসময় এসেছে এটা নিয়ে ভাবার যে, "The gross internationalhappiness is more important than gross international product." শুধু অর্থনীতির চাকা নিয়ে ভাবলে চলবে না। আমাদের পরবর্তীপ্রজন্মের জন্য একটা দূষণ-মুক্ত সুন্দর পৃথিবী রেখে যাওয়া আমাদের দায়িত্ব। শুধু ভোগবিলাস নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আমাদেরকে সাশ্রয়ী হতে হবে। ঘন ঘন কাপড়, গাড়ি ও মোবাইলসহ সকল জিনিসের মডেল পরিবর্তন বন্ধকরতে হবে। সেটা সব দেশকে। প্রয়োজনে বিজ্ঞাপন বন্ধ করে দিতে হবে যাতে মানুষ নিরুৎসাহিত হয় কেনাকাটায়। অর্থনীতির চাকা পরিবেশ রক্ষা করতে পারে না চায়না তার বড়উদাহরণ।