জমি নিয়ে বিরোধে বাবা-মাকে কুপিয়ে হত্যা!
ভারতের বিহারে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাই তাদের বাবা-মা ও ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।বিহারের বাঙ্কা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিংহ তান্তি (৮০), উর্মিলা দেবী (৭৫) ও অরবিন্দ তান্তিকে (৩৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
অভিযুক্ত বিনোদ তান্তি ও সুবোধ তান্তি পালিয়ে গেছেন।পুলিশ জানায়, অভিযুক্তরা একটি ধারাল কুঠার নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আরো দুই জন যারা অভিযুক্তদের বোন এবং ভাগ্নি তারা গুরুতর আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিনা দেবীর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দাখিল করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রামবাসীরা জানায়, নিহত সিংহ তান্তি গত বছর চিকিৎসার জন্য তার মেয়েজামাইয়ের কাছ থেকে এক লাখ রুপি ধার নেন।
ওই অর্থ পরিশোধ করতে না পারায় তিনি তার জমি মেয়েজামাইয়ের নামে রেজিস্ট্রি করে দিচ্ছিলেন। যাতে আপত্তি ছিল দুই ছেলের।
