ভারতে বিষাক্ত মদ পানে ২৮ জনের মৃত্যু
বিষাক্ত মদ পান করে ভারতের উত্তর প্রদেশে ২৮ জনের মৃত্যু হয়েছে।
লক্ষ্মৌ ও উন্নাও জেলার গ্রামবাসীরা ওই মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। সোম ও মঙ্গল দু’দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। মঙ্গলবার মারা যায় ১৫ জন।
বিষাক্ত এই মদ পান করে অসুস্থ শতাধিক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতে প্রায়ই বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা ঘটে থাকে। ভারতের দরিদ্র জনগোষ্ঠী সস্তায় মদ কেনার চেষ্টা করে।
ফাইল ছবি
সাম্প্রতিক সময় ভারতে বিষাক্ত মদ পানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।
