২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় উড়িয়ে নিল ঘর, বাস শৌচাগারে

ভারতের উড়িশায় এ মাসের শুরুতে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ঘর ভেঙে যাওয়া এক ব্যক্তি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে শৌচাগারে বসবাস করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2019, 05:13 PM

Updated : 08 Apr 2022, 04:12 PM

এনডিটিভি জানায়, কেন্দ্রপাড়া জেলার রঘুদেইপুর গ্রামের দলিত সম্প্রদায়ের খিরদ জেন ভূমিহীন দিনমজুর।

৫৮ বছরের খিরদ বলেন, “ঘূর্ণিঝড় আঘাত হানার দুইদিন পর আশ্রয় কেন্দ্র থেকে ফিরে দেখি আমার ঘর উড়ে গেছে। কিন্তু সরকারের দেওয়া শৌচাগারটি রক্ষা পেয়েছে। তারপর থেকে আমরা শৌচাগারেই থাকছি।

“আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। জানিনা কত দিন আমাদের এখানে থাকতে হবে।”

আবারও ঘর তৈরির মত অর্থ তার কাছে নেই জানিয়ে খিরদ আরো বলেন, তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর পুনঃনির্মাণে সরকারি সহায়তার অপেক্ষায় আছেন।

“যতদিন পর্যন্ত ঘর নির্মাণে সরকারি সাহায্য না পাব ততদিন পর্যন্ত  আমাকে শৌচাগারেই থাকতে হবে। আমি সাহায্যের জন্য আবেদন করেছি।”

পুরনো খবর:

ওড়িশায় ছোবল হেনেছে ঘূর্ণিঝড় ফণী