২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনেতে বিলবোর্ড ভেঙ্গে ৩ জনের মৃত্যু

ভারতের পুনে শহরে রেলস্টেশনের কাছে বিশালাকৃতির একটি বিলবোর্ড ভেঙ্গে সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর পড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 12:01 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

পুলিশ জানায়, শুক্রবার বিকালে প্রায় ৪০ ফুটের ওই বিলবোর্ডটি যখন ভেঙ্গে পড়ে তখন ট্রাফিক সিগন্যালের কারণে সেখানে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল।

এ ঘটনায় তিনজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানায় এনডিটিভি।

নিহতরা হলেন: শামরাও কাসর (৭০), শামরাও ধোত্রে (৪৮) এবং শিবাজি পরদেশি (৪০)।

স্থানীয় এক ব্যক্তি বলেন, “বিকাল বলে দুর্ঘটনার সময় সেখানে বেশি গাড়ি ছিল না। দিনের অন্যভাগে যখন অনেক বেশি গাড়ি সড়কে থাকে তখন এ ঘটনা ঘটলে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হত।”

এ ঘটনায় সেন্ট্রাল রেলওয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।