২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে গার্মেন্টের গুদামে অগ্নিকাণ্ড

ভারতের মহারাষ্ট্রে একটি পোশাক কারখানার যন্ত্রপাতির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 12:58 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

এতে হতাহতের খবর পাওয়া না গেলেও বের হতে গিয়ে এক বৃদ্ধা সামান্য আহত হন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

মুম্বাই থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে থানে জেলার ভিওয়ান্দি শহরের নাগাঁও আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে।

অগ্নিকাণ্ড শুরুর প্রায় তিন ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে ভবন থেকে আটকে পড়া ২২ জনকে ফায়ার সার্ভিস কর্মীরা বের করে আনে বলে স্থানীয় পৌরসভার এক কর্মকর্তা বার্তাসংস্থা পিটিআইকে জানান।

ভিওয়ান্দি-নিজামপুর পৌরসভার দুর্যোগ নিয়ন্ত্রণ শাখার প্রধান নামদেও গায়কোয়াড় বলেন, আগুন থেকে ভবনের ২০ বাসিন্দা দৌড়ে বারান্দায় বেরিয়ে আসে।

ওই ভবনের ১৫-২০ জনকে নিরাপত্তার জন্য ভবনটির সবার উপরের তলায় নেওয়া হয়ে বলে জানান ভিওয়ান্দির তহশিলদার বৈশালী লাম্বাতে।

তিনি বলেন, জায়গাটিতে তেলের ড্রাম থাকায় আগুন দ্রুত আশপাশের কক্ষে ছড়ায়। পরে কল্যাণ ও থানেসহ আরও চারটি স্টেশনের ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।