বিএনপির সমাবেশে সরব নয়া পল্টন
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বুধবার সমাবেশ করে বিএনপি। সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। গত কয়েক মাসের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে দলটি।
