গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রতিবাদে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুরের শিল্পাঞ্চল। বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বুধবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নওরোজ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় সড়কে নেমে বিক্ষোভ দেখান।
