দুর্গাপূজার প্রতিমা গড়ার কর্মযজ্ঞ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে পুরান ঢাকার নর্থব্রুক হল এলাকায় ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত খেটে তারা দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা গড়ছেন।
