হাতিরঝিলের পানিতে গোলাপি আভা
রাজধানীর দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র হাতিরঝিলের পানি হঠাৎ গোলাপি রং ধারণ করেছে। বিশেষ করে এফডিসি ও মগবাজার অংশে পানির রং বদলে যাওয়ার বিষয়টি বেশি চোখে পড়ছে। দূষিত পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ; নষ্ট হচ্ছে লেকের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য।
