শ্যামবাজারে সবজির পাইকারি বাজার
পুরান ঢাকার শ্যামবাজারে শাকসবজির পুরনো পাইকারি বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক বা নৌপথে আসা শাকসবজি ও নিত্যপণ্য এখানে পাইকারি দরে বিক্রি হয়। এ বাজারের আড়তগুলোতে নিলাম বা 'ডাকে' সবজি বিক্রি করা হয়। পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এখান থেকে কম দামে পণ্য কিনে শহরের বিভিন্ন খুচরা বাজারে সরবরাহ করেন।
