বর্ধিত সময়ে সরগরম দ্বিতীয় বাংলাদেশ বাণিজ্য মেলা
ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান দ্বিতীয় বাংলাদেশ বাণিজ্য মেলার সময় ছয় দিন বাড়ানো হয়েছে। ২৪ অক্টোবর এ মেলা শেষ হওয়ার কথা ছিল। তবে ক্রেতা-বিক্রেতাদের অনুরোধে আয়োজকরা মেলা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন। বর্ধিত এ সময়েও মেলার বেশির ভাগ স্টলে সোমবার ক্রেতা-দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
