শরতের পাহাড়ে মেঘের ভেলা
ঋতুর পালাবদলে আবার এসেছে শরৎকাল। এসময়ে পাহাড় থেকে দূর আকাশে ভেসে বেড়ানো মেঘ নতুন রূপ নিয়ে হাজির হয়। দিন কয়েক আগে বান্দরবানের চিম্বুক পাহাড়ের বিভিন্ন পয়েন্টের চূড়ায় দাঁড়ালে একেক সময় ধরা দেয় একের রকম দারুণ সব দৃশ্য: চোখে পড়ে সাদা মেঘের খেলা। পার্বত্য এ শহর ছাড়িয়ে দক্ষিণে রুমা ও থানচি সড়কের পাশে চিম্বুকে শরৎ আসে ব্যতিক্রমী দৃশ্যের ডালা সাজিয়ে। ছবি: উসিথোয়াই মারমা
