খোঁড়া রাস্তায় গাড়ি ‘পার্কিং’
রাস্তার এক ধারে চলছে খোড়া-খুড়ির কাজ; পাশ দিয়েই চলছে যানবাহন। পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর পর যে অংশে রাস্তা মেরামত হয়নি, সেখানে বানিয়ে ফেলা হয়েছে গাড়ি রাখার জায়গা। এমন চিত্র দেখা গেল ঢাকার মহাখালী থেকে গুলশানগামী বীর উত্তম এ কে খন্দকার রোডে।
