উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’র অষ্টাদশতম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী নয়া দিল্লিতে। এতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন এ সম্মেলনে।