শাঁখারিবাজারে উৎসবের আমেজে পূজার কেনাকাটা
সামনে দুর্গাপূজা, তাই ঢাকার শাঁখারিবাজারের প্রতিটি দোকানে এখন উৎসবের আমেজ। পূজার যাবতীয় সাজসরঞ্জাম সাজানো হয়েছে দোকানে। ক্রেতারা আসছেন, দোকান ঘুরে ঘুরে পছন্দের জিনিসপত্র কিনছেন। প্রতিবছর এই সময়ে উৎসব আর আনন্দে শাঁখারিবাজারে চলে বেচাকেনা।
