ঢাকার ধলপুর ও আশপাশের এলাকায় বিশুদ্ধ পানির সংকট তীব্র হচ্ছে। ওয়াসার পাইপলাইনের পানিতে প্রচণ্ড দুর্গন্ধ থাকায় তা পান করতেও পারছেন না বাসিন্দারা। অনেকেই জানালেন ওই পানিতে গোসল করতেও সমস্যা হচ্ছে। এমন অবস্থায় এরশাদ কলোনিতে ওয়াসার একটি লাইনের পানিতে দুর্গন্ধ না থাকায় তা সংগ্রহে দূর থেকেও আসছেন অনেকে।