Published : 27 Apr 2025, 07:28 PM
রাজধানীর সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট তীব্র হয়েছে। বেশির ভাগ স্টেশনে দিনভর থাকে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের ‘চাপ’ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামত গ্যাস মিলছে না এসব রিফুয়েলিং স্টেশনে।
গ্যাস নিতে হলে থাকতে হবে সিরিয়ালে। সেই কাজটিই করছেন এক সিএনজি চালক। রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়া এলাকা থেকে তোলা
গাড়িতে গ্যাস নেই; তাই সিরিয়ালে থাকা চালকরা টেনে গাড়ি নিচ্ছে সামনের দিকে। রাজধানীর রামপুরা পূর্ব হাজীপাড়া একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের চিত্র
রাজধানীর গোপীবাগ এলাকার একটি সিএনজি স্টেশনের বাহিরে গাড়ির দীর্ঘ সারি। এ স্টেশনে গ্যাস থাকলেও ‘চাপ’ খুবই কম
রাজধানীর মানিকনগর এলাকার এ সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাসের চাপ খুবই কম। তাই গাড়িতে গ্যাস ভরা হচ্ছে একটি মেশিন দিয়ে
গাড়িতে গ্যাস ভরা হচ্ছে। চাপ কম থাকায় চাহিদামত গ্যাস পাচ্ছে না চালকরা। রাজধানীর গোপীবাগ এলাকার একটি সিএনজি স্টেশন থেকে তোলা
রাজধানীর জুরাইন এলাকায় একটি সিএনজি স্টেশন গাড়িতে গ্যাস ভরা হচ্ছে। তবে ‘চাপ’ কম থাকায় চাহিদামত গ্যাস পাচ্ছেন না চালকরা