ঢাকার ফুসফুসখ্যাত ওসমানী উদ্যানে ২০১৭ সালের শেষ দিকে সংস্কার কাজ শুরু করে দক্ষিণ সিটি করপোরেশন। ১০ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি ৯ বছরেও। নতুন করে ২০২৫ সালে এ উদ্যানে যুক্ত করা হয় জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ। চলতি বছর নাগাদ উদ্যান চালুর লক্ষ্যে এখন চলছে শেষ মুহূর্তের কাজ।