Published : 23 Apr 2025, 09:08 PM
ব্যাটারির রিকশা চলাচল বন্ধ ও রিকশা জব্দের প্রতিবাদে বুধবার চট্টগ্রামের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় জড়ো হন শতাধিক চালক। তারা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছুড়ে লাঠিপেটা করে। ঘটনাস্থলে যোগ দেন সেনাসদস্যরাও।
চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইট-পাটকেল ছোড়েন ব্যাটারির রিকশার চালকরা
চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় বুধবার সড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহন ভাঙচুর করেন ব্যাটারির রিকশাচালকরা
চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় বুধবার সড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহন ভাঙচুর করেন ব্যাটারির রিকশাচালকরা
চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় বুধবার ব্যাটারির রিকশাচালকরা সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ে পুলিশ
চট্টগ্রামের চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় বুধবার ব্যাটারির রিকশাচালকরা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করলে তাদের সরিয়ে দিতে লাঠিপেটা করে পুলিশ