সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর মঙ্গলবার গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। কার্যালয়ে সামনে শোকের ব্যানার টাঙিয়ে দেন নেতাকর্মীরা। শোকে বিহ্বল নেতাকর্মীরা পায়চারি করছিলেন কার্যালয় ঘিরে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসেন সেখানে। তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।