২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তবুও উন্মুক্ত স্থানে ট্যানারির বর্জ্য

কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করতে ঈদের পর সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে ব্যস্ততার শেষ নেই। বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিকল্পিতভাবে এ নগরী গড়ে তোলা হলেও এখনও সিইটিপির পাশেই উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে চামড়ার উচ্ছিষ্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 10:29 PM

Updated : 01 Sep 2026, 10:48 AM

এক নজরে

কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাত করতে ঈদের পর সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে ব্যস্ততার শেষ নেই। বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিকল্পিতভাবে এ নগরী গড়ে তোলা হলেও এখনও সিইটিপির পাশেই উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে চামড়ার উচ্ছিষ্ট।

হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীর ট্যানারির বর্জ্য থেকে নির্গত পানি পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। ছবি: মাহমুদ জামান অভি

হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীর ট্যানারির বর্জ্য থেকে নির্গত পানি পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে

কোরবানি ঈদের পর থেকে ব্যস্ত সময় পার করছে ট্যানারিগুলো। ছবি: মাহমুদ জামান অভি

কোরবানি ঈদের পর থেকে ব্যস্ত সময় পার করছে ট্যানারিগুলো

চামড়া শিল্পনগরীতে ট্যানারির বর্জ্য ফেলার কাজ করা শ্রমিকদের সুরক্ষা সরঞ্জাম বলতে শুধু এক জোড়া হ্যান্ড গ্লাভস। ছবি: মাহমুদ জামান অভি

চামড়া শিল্পনগরীতে ট্যানারির বর্জ্য ফেলার কাজ করা শ্রমিকদের সুরক্ষা সরঞ্জাম বলতে শুধু এক জোড়া হ্যান্ড গ্লাভস

সাভারে চামড়া শিল্পনগরীতে ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাত করার পর উচ্ছিষ্ট বহন এবং ভাগারে ফেলার সময় কর্মীদের শরীরে নেই ব্যক্তিগত সুরক্ষার কোনো সরঞ্জাম। ছবি: মাহমুদ জামান অভি

সাভারে চামড়া শিল্পনগরীতে ট্যানারিতে চামড়া প্রক্রিয়াজাত করার পর উচ্ছিষ্ট বহন এবং ভাগারে ফেলার সময় কর্মীদের শরীরে নেই ব্যক্তিগত সুরক্ষার কোনো সরঞ্জাম

হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীর ট্যানারির বর্জ্য ফেলার স্থান ব্যাপক দুর্গন্ধময় হলেও কর্মীদের কারও মুখে নেই সুরক্ষা মাস্ক; যা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ছবি: মাহমুদ জামান অভি

হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীর ট্যানারির বর্জ্য ফেলার স্থান ব্যাপক দুর্গন্ধময় হলেও কর্মীদের কারও মুখে নেই সুরক্ষা মাস্ক; যা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি

চামড়া শিল্পনগরীতে ট্যানারির বর্জ্য শনিবার পাওয়ার টিলারে করে এনে ফেলা হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপির) পাশের উন্মুক্ত জায়গায়। ছবি: মাহমুদ জামান অভি

চামড়া শিল্পনগরীতে ট্যানারির বর্জ্য শনিবার পাওয়ার টিলারে করে এনে ফেলা হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপির) পাশের উন্মুক্ত জায়গায়

হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে শনিবার গিয়ে দেখা গেছে ট্যানারির বর্জ্য ফেলা হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) পাশে উন্মুক্ত জায়গায়। ছবি: মাহমুদ জামান অভি

হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে শনিবার গিয়ে দেখা গেছে ট্যানারির বর্জ্য ফেলা হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) পাশে উন্মুক্ত জায়গায়