কুকুর-বানরের বন্ধুত্ব
ঢাকার রমনা পার্কে বানর ও কুকুরের বেজায় বন্ধুত্ব বিরলই বলা চলে। এরা একসঙ্গে ঘুরে বেড়ায়। ভর দুপুরে গাছের ছায়ায় প্রায়ই খুনসুটি করে। নিয়মিত পার্কে আসা ব্যক্তিরাও চমকে ওঠেন তাদের বন্ধুত্ব দেখে। আর হঠাৎ ঘুরতে আসা ব্যক্তিদের যেন বিস্ময়ের শেষ থাকে না।
