মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে প্রাণহানি
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পাশাপাশি অবস্থিত একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে নয়জনের। ফায়ার সার্ভিস কর্মকর্তারা মঙ্গলবার দুপুরের পর লাগা এ আগুনে পোশাক কারখানার ভেতর থেকে এসব লাশ উদ্ধারের তথ্য দিয়েছেন। রাসায়নিকের গুদাম নাকি পোশাক কারখানা থেকে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
