Published : 29 Jan 2026, 12:57 PM
ঢাকার হাজারীবাগে এখনো ছোট ছোট কিছু ট্যানারি ও চামড়া গলিয়ে আঠা বানানোর কারখানা রয়ে গেছে। প্রস্তুত করা চামড়ার কাটছাঁট বা উচ্ছিষ্ট অংশ দিয়ে আঠা বানাচ্ছে কারখানাগুলো। বিপুল পরিমাণ সেসব টুকরা চামড়া স্তূপ করে রাখা হয়েছে কারখানাগুলোর চারপাশে। ফলে এর আশেপাশের রাস্তা ধরে চলা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পথচারীরাও পড়ছেন দুর্ভোগে। প্রচণ্ড দুর্গন্ধের কারণে তাদের কারখানা এলাকায় চলতে হচ্ছে নাকচেপে।
ঢাকার হাজারীবাগ এলাকার কালুনগরের হাড্ডি কারখানার পাশে সড়কের দুই পাশে স্তূপ করে রাখা হয়েছে চামড়ার উচ্ছিষ্ট অংশ, সেগুলো মাড়িয়েই চলাচল করত হচ্ছে স্থানীয়দের
ঢাকার হাজারীবাগ এলাকার কালুনগরের ছোট ছোট ট্যানারিতে তৈরি বিভিন্ন রঙের চামড়া শুকানো হচ্ছে খালপাড়ের রাস্তার রেলিংয়ের ওপর
ঢাকার হাজারীবাগ এলাকার কালুনগরের ছোট ছোট ট্যানারিতে তৈরি বিভিন্ন রঙের চামড়া শুকানো হচ্ছে খালপাড়ের রাস্তার রেলিংয়ের ওপর
ঢাকার হাজারীবাগ এলাকার কালুনগরের হাড্ডি কারখানার পাশে খালপাড়ে হাঁটার রাস্তার রেলিংয়ে শুকানো হচ্ছে চামড়া। উন্মুক্তভাবে চামড়া শুকানোর কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে
ঢাকার হাজারীবাগ এলাকার কালুনগরের হাড্ডি কারখানার পাশে খালপাড়ে হাঁটার সরু রাস্তার পাশে চামড়ার উচ্ছিষ্ট বা কাটছাঁট অংশ স্তূপ করে রাখা হয়েছে। এসব চামড়া রাস্তাতেও পড়ে আছে। এর ওপর দিয়েই চলাচল করছে মানুষ