বই ছাপার ধুম ছাপাখানায়
বছরের শেষ কয়েক মাস জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোটি কোটি পাঠ্যবই মুদ্রণ ও বাঁধাইয়ের কাজে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার ছাপাখানাগুলোতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে ছাপাখানাগুলোতে চলছে এই কর্মযজ্ঞ।
