জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা পেছাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সব ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সব ভর্তি পরীক্ষা ৩ মার্চ অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
