মাঘের বৃষ্টি দুপুর গড়িয়ে সন্ধ্যাতেও
রাজধানীতে শুক্রবার সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন আকাশ। সেই সঙ্গে দেশের বিস্তীর্ণ এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের পর পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকায় দুপুর থেকে নামে হঠাৎ বৃষ্টি। এতে নগরবাসীর কাজকর্মে কিছুটা ছন্দপতন ঘটে। থেমে থেমে মাঘের এ বৃষ্টি হয়েছে সন্ধ্যার পরও। ছবি: মাহমুদ জামান অভি
