২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুরার নেতৃত্বে মাসুম-শাহজাহান

নতুন এই কমিটি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

ডুরার নেতৃত্বে মাসুম-শাহজাহান

ওবায়দুর মাসুম ও শাহজাহান মোল্লা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 09:24 PM

Updated : 29 Dec 2023, 09:24 PM

সেবাখাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা)সভাপতি নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুর মাসুম। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহজাহান মোল্লা।

শুক্রবার রাজধানীর রেইনি রুফ রেস্তোরাঁয় ডুরার বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

এটিএন বাংলার প্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম শামীম নতুন কমিটিতে সহ-সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিফ মাহমুদ শাহ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

এছাড়া দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার নিলয় মামুন অর্থ সম্পাদক, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আবির হাকিম সাংগঠনিক সম্পাদক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসাইন দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন রুবেল, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার রুহুল আমিন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জয়শ্রী ভাদুড়ী ও রফিকুল ইসলাম রনি সদস্য হিসেবে কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন।

নতুন এই কমিটি ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

শুক্রবারের সভায় ডুরার বিদায়ী সভাপতি মো.রুহুল আমিন সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী।