২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাভাস’ ও ‘সারা’র ঈদ আয়োজন

যাত্রা শুরু উপলক্ষ্যে তাভাস দিচ্ছে ১০ শতাংশ মূল্য ছাড়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 08:44 PM

Updated : 08 Apr 2023, 11:33 PM

তাভাস নামের নতুন লাইফস্টাইল ব্র্যান্ডের যাত্রা শুরু। সারা’র ঈদের পোশাকে থাকছে মোগল মোটিফ।

যাত্রা শুরু করলো ‘তাভাস’

হাল ফ্যাশন পোশাকের প্রতিশ্রুতি নিয়ে দেশীয় ফ্যাশন জগতে পথ চলা শুরু করলো এই প্রতিষ্ঠান।

রাজধানীর এলিফেন্ট রোডে তাভাসের প্রথম বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এবং রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস’য়ের সভাপতি মোহাম্মদ রাশেদ।

বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে তাভাসের কর্ণধার মোহাম্মদ রাসেল মাহমুদ বলেন, “সবার জন্য নান্দনিক ও হাল ফ্যাশনের পোশাক এবং জীবনযাত্রার প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে যাত্রা শুরু করলাম আমরা।”

পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রামসহ দেশজূড়ে বিক্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হিরো, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় এবং এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির মহাসচিব আবুল কাশেম খান ঝন্টু। 

উদ্বোধনের পরে তাভাসের পোশাক নিয়ে ‘ফ্যাশন শো’ অনুষ্ঠিত হয়।

যাত্রা শুরু উপলক্ষ্যে প্রথম তিন দিনে থাকছে সকল পণ্যের ওপর ১০ শতাংশ মূল্য ছাড়! সাথে নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারে আরও থাকছে ১৫ শতাংশ ছাড়।

বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ নিয়ে ‘সারা’র ঈদ আয়োজন

এবাবের বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘মোগল’। বাংলাদেশের মোগল সময়কাল এবং বর্তমান আধুনিকতার এক মেলবন্ধনে এবারের ঈদ আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে পোশাকের মোটিফ হিসেবে।

আনারকলি, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে।

ট্যাসেল, প্লিটসহ নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে ঈদের পোশাক। এসব পোশাকে ব্যাবহার করা হয়েছে, সুতি, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি।

মেয়েদের জন্য রয়েছে আনারকলি, সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আনইস্টিচ লন, এথনিক কূর্তি, ফ্যাশন টপস, কাফতান, শাড়ি এবং ডেনিম এর কালেকশন। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি।

পোশাকের মূল্য সীমা রয়েছে ৫শ’ থেকে ৫ হাজার টাকার মধ্যে।