রোদ, দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপে হয় ত্বকের ক্ষতি। দেখা দেয় ব্রণ, অকালে বলিরেখা, বয়স ও ক্লান্তির ছাপ, চোখের চারপাশের কালো দাগ; এমনকি ফোলাভাবও। তবে এসব সমস্যার সহজ ও কার্যকর সমাধান দেয় বরফ। বিশেষজ্ঞদের মতে, মুখে বরফ ঘষার রয়েছে নানা উপকারিতা।