একসাথে চললে এগোয় জীবন
‘হিলিং ইজ বেটার, টুগেদার’- এই অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’।
সুস্থতা বা ‘ওয়েলবিইং’ শুধু নিজের শরীর-মন ভালো রাখায় নয়, বরং একে অপরকে পাশে নেওয়ার মধ্যেই প্রকৃত অর্থে বেড়ে ওঠে। অর্থাৎ সমাজসেবা, মানবিক উদ্যোগ, পরিবেশ সচেতনতা, তরুণদের সৃজনশীলতা—সব মিলিয়ে ব্যক্তিগত সুস্থতা মিশে যায় সামাজিক মঙ্গলের সঙ্গে।
আর এই বিশ্বাস থেকেই রাজধানীর গুলশান দুয়ের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ৬ থেকে ৮ নভেম্বর আয়োজন করা হয়েছে ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’।
কমিউনিটি সার্ভিসেস: পরস্পরের পাশে থাকার শক্তি
‘যখন একে অপরকে উঁচুতে তুলি, তখনই কল্যাণ বাড়ে।’ আর এই ভাবনায় উৎসবের একটি বড় অংশ সাজানো হয়েছে। যাকে বলা যায় ‘কমিউনিটি সার্ভিসেস’ বা সমাজসেবা বিভাগ।
কীভাবে নিরাপত্তা, শিক্ষা, সহায়তা ও ন্যায্যতার (অ্যাডভোকেসি) উদ্যোগ একত্রে কাজ করে সমাজের সুস্থতার জন্য এ বিষয়গুলোই সহজে জানা যাবে এখানে।
ঢাকার নানান বেসরকারি সংগঠন ও তৃণমূল গোষ্ঠী এই উৎসবের মাধ্যমে এক জায়গায় এসেছে। যারা স্বাস্থ্য ব্যবস্থা, নারী সুরক্ষা, যুব ক্লাবসহ নানা- ক্ষেত্র উৎসবে জুড়ে দিয়েছেন।
তাদের প্রচেষ্টা শহরের নিঃশব্দে চলা মানবিক আন্দোলনকে এক উজ্জ্বল আলোয় তুলে ধরে।
উৎসবের সবচেয়ে প্রাণবন্ত অংশ হল ‘ইনক্লুসিভ ওয়েলবিইং অ্যালি’। যেখানে সরাসরি উপস্থিত থাকবেন দেশ-বিদেশের মানবিক কর্মীরা। দর্শনার্থী যারা অংশ নেবেন তারা প্রশ্ন করতে, জানতে, এমনকি যুক্ত হতে পারবেন তাদের কাজের সঙ্গে।
এই আয়োজনে আরও অংশ নেবে ‘ইউএন উইমেন’ - যারা নারীর ক্ষমতায়ন ও সুরক্ষায় জাতিসংঘের সংগঠন।
অ্যাকশনএইড বাংলাদেশ, কাজ করছে শিক্ষা ও মানবাধিকারের প্রচারে দীর্ঘদিনের কর্মী।
করডেইড এবং গণ উন্নয়ন কেন্দ্র-জীবিকা, নিরাপত্তা ও লিঙ্গ সমতার প্রকল্পে সক্রিয় প্রতিষ্ঠান।
এছাড়া জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার – তরুণদের কর্মদক্ষতা ও পেশাগত প্রশিক্ষণের কেন্দ্র।
আরও থাকবে বাংলাদেশ ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি’ – জলবায়ু সহনশীলতা ও সবুজ জীবনযাপন প্রচারে তারা কাজ করছে।
আর এদের অংশগ্রহণে এই করিডর যেন মানবিক মেলবন্ধনের এক উন্মুক্ত পাঠশালা।
সহায়তার পথ খোলা
দর্শনার্থীরা কোয়ান্টাম ব্লাড ডোনেশন প্রোগ্রাম-এ রক্তদান বা স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখাতে পারবেন।
আমাল ফাউন্ডেশন- এর মাধ্যমে কেয়ার ও হস্তশিল্প উদ্যোগে যুক্ত হওয়া যাবে।
আবার ‘বিবিয়া এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’-এর জনস্বাস্থ্য কর্মসূচি সম্পর্কেও জানা যাবে।
কিংবা ‘নিডলক্রাফট’-এর সামাজিক উদ্যোগভিত্তিক সেলাই প্রকল্পও থাকবে।
আর হাসিমুখ— যা মনে করিয়ে দেয়, অন্তর্ভুক্তিমূলক? সুস্থতা শুধু কাজেই নয়, আন্তরিক হাসিতেও প্রকাশ পায়।
এখানে সবাইকে উৎসাহ দেওয়া হবে প্রশ্ন করতে, মতামত দিতে, এমনকি ‘ডোনেট’ বা স্বেচ্ছাসেবায় অংশ নিতে। কারণ ব্যক্তিগত মঙ্গলই শেষ পর্যন্ত সমাজের মঙ্গল।
একসাথে হাঁটলে এগোয় জীবন
উৎসবের অন্যতম অনুপ্রেরণামূলক আয়োজন হল ‘থ্রাইভ ওয়াকাথন’। যা একদিকে শারীরিক চর্চা, অন্যদিকে তহবিল সংগ্রহের উপায়। আরও থাকবে জাগো ফাউন্ডেশন। যারা বাংলাদেশের বঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তায় কাজ করে।
তরুণ শক্তি: সৃজনশীলতার উন্মোচন
মুক্ত বাতাস, শিল্প, নড়াচড়া আর মেন্টরশিপ তরুণদের আত্মবিশ্বাস ও স্থিতিস্থাপকতা গড়ে তোলে। ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এর ‘ইয়ুথ সেকশন’ সেই জায়গাটি-ই তৈরি করে দিয়েছে।
শিল্প ও শরীরচর্চার রঙিন আঙিনা
তরুণ ও শিশুদের জন্য উৎসবজুড়ে থাকছে নানান কর্মসূচি।
শিশুদের হস্তশিল্প, জুম্বা নাচ, কার্টুন অঙ্কন, বাগান করা, ফেন্সিং আর কিশোরদের জন্য লেখালেখির ওয়ার্কশপ ‘রাইট টু রিলিজ উইথ কাশফি’ থাকছে এই অংশে ।
এগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন যে কেউ একবার চেষ্টা করেই নিজের আগ্রহ খুঁজে পায়। একটা ছোট আলো যা হয়তো বড় পথের সূচনা।
সঙ্গীতের তরুণ তারুণ্য: ব্যাটল অব দ্য ব্যান্ডস
উৎসবের আরেকটি আকর্ষণ ‘ব্যাটল অব দ্য ব্যান্ডস: ইউনিজ্যাম, যেখানে সাতটি বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড প্রতিযোগিতা করবে সুরের মঞ্চে।
বিচারক হিসেবে থাকবেন সুনিধি নায়েক। পরদিন মঞ্চ মাতাবেন জনপ্রিয় গায়ক জোহাদ।
জ্ঞান ও সৃজনের জোড় বাঁধন
তরুণ ও শিশুদের কৌতূহল জাগাতে আয়োজনে থাকবে ‘টেক অ্যাকাডেমি’। ক্ষুদে কোডিং, রোবোটিক্স পরীক্ষা, আর কৃত্রিম বুদ্ধিমত্তা-এর মজার প্রদর্শনী দেখা যাবে এখানে।
এখানে স্ক্রিন টাইম বদলে যাবে স্কিল টাইমে অর্থাৎ শেখার আনন্দে।
আরেক পাশে থাকবে ‘ক্লে স্টেশন’। যেখানে মাটির ছোঁয়ায় তৈরি হবে মনোযোগ ও শান্তির মুহূর্ত। হাতের নিচে নরম মাটি, শ্বাসের ছন্দ, আর গড়ে ওঠা নতুন আকার। সব মিলিয়ে এক ধ্যানমগ্ন সৃজনের সময়।
এই দুই স্টেশন যেন আধুনিকতা আর মাটির গন্ধের নিখুঁত যুগলবন্দি। একদিকে ভবিষ্যতের প্রযুক্তি, অন্যদিকে নিজের মাটিতে ফিরে আসার শান্তি।
‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এ অংশ নিতে রেজিস্ট্রেইশন করা যাবে এই ওয়েবসাইট থেকে www.theflowfest.com/dhaka
আরও পড়ুন
