২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য থেকে অ্যাডভেঞ্চার: জীবনের নতুন স্বাদ ও সাহসের খোঁজ

পুষ্টি মানে নিয়ন্ত্রণ নয়; এটি এমন খাওয়াকে বোঝায় যা বাস্তব জীবনের সঙ্গে মানিয়ে যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ব্যস্ত জীবনেও দেহ ও মন চায় সঠিক খাদ্য, কার্যকর অ্যাডভেঞ্চার এবং নতুন অভিজ্ঞতা। ঠিক এই উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছে ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’, যা কেবল তিন দিনের আয়োজন নয়, এটি একটি জীবনধারার উৎসব।

৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজধানীল গুলশান ২-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এই আয়োজনে খাদ্য, নড়াচড়া, ধ্যান এবং সাহসী অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করার কৌশল শেখা যাবে।

পুষ্টি: খাওয়াতে শক্তি ও খুশির খোঁজ

খাবার কেবল ক্ষুধা মেটায় না- এটি মন, শরীরের বিপাক এবং মানসিক শক্তিও চালিত করে। সঠিকভাবে সাজানো প্লেট, যেখানে পর্যাপ্ত প্রোটিন, রঙিন সবজি, আঁশ এবং স্বাস্থ্যকর চর্বি থাকবে। এটি শরীরকে স্থিতিশীল শক্তি দেয় এবং মস্তিষ্ককে পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করে।

পুষ্টি মানে নিয়ন্ত্রণ নয়; এটি এমন খাওয়াকে বোঝায় যা বাস্তব জীবনের সঙ্গে মানিয়ে যায়।

শহুরে জীবন নিয়ে আসে নানান প্রলোভন

মসলাদার বিরিয়ানি লাঞ্চ, চায়ের বিরতি, রাতে হয়ত শর্মা। তবে সঠিক কিছু পরিবর্তন, যেমন- পর্যাপ্ত পানি পান, খাবারের সঠিক পরিমাণ এবং সবজি-নির্ভর খাদ্য সংযোজন দৈনন্দিন খাদ্যকে শরীরবান্ধব করে তোলে, তবে আনন্দও কমায় না।

‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এ অংশগ্রহণকারীরা ‘ওয়েলনেস ফিস্ট প্যানেল সেশন’এর মাধ্যমে বাস্তবসম্মত, স্থানীয়ভাবে মানানসই খাদ্যাভ্যাস শিখতে পারবেন- জানান আয়োজকরা।

চাইলে স্বাস্থ্যকর বাদামি আটা, অর্গানিক অলিভ অয়েল, সুন্দরবনের মধু এবং আরও অনেক প্রাকৃতিক উপকরণ সংগ্রহও করতে পারবেন।

আরও শিখতে পারবেন কীভাবে খাবারের সময় নির্বাচন, বাজার কেনাকাটা এবং স্বাস্থ্যকর ‘স্ন্যাকিং’ করা যায়।

যারা খাদ্য এবং ‘পারফরম্যান্স’ নিয়ে আগ্রহী, তারা আয়ুর্বেদ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন কোন ধরনের খাবার শরীরের ধরন অনুযায়ী হজমে সাহায্য করবে।

এছাড়াও, ‘রেইকি প্র্যাকটিশনার’দের সঙ্গে নিজের ‘গাট’ বা অন্ত্রের স্বাস্থ্য ও শক্তির সঙ্গতি পরীক্ষা করতে পারবেন। সঠিক হজম এবং ঘুম ঠিক করলে, শরীর ও মন দুইই বদলে যাবে।

অ্যাডভেঞ্চার: স্বাচ্ছন্দ্যের বৃত্তের বাইরে নতুন চ্যালেঞ্জ

অ্যাডভেঞ্চার মানে শুধুই চূড়া জয় বা সমুদ্রে সার্ফ করা নয়; বরং যে কোনো অভিজ্ঞতা যা স্বাচ্ছন্দ্য সীমার বাইরে নিয়ে যায় এবং কৌতূহল জাগায়।

এটি মানসিক স্থিতিশীলতা, আত্মবিশ্বাস এবং সৃজনশীল সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে— যা প্রতিটি শহুরে মানুষের জন্য প্রয়োজন।

ঢাকায় ছোট ছোট অ্যাডভেঞ্চারই সবচেয়ে উপযুক্ত। ভোরে দৌড়ানো, নতুন পাড়া ঘুরে দেখা, বন্ধুর সঙ্গে নতুন কোনো ক্লাসে অংশ নেওয়া— এই ধরনের অভিজ্ঞতা মস্তিষ্ককে নতুন করে রিসেট করে এবং মনে করিয়ে দেয় যে আমরা এখনও নতুন কিছু শিখতে এবং আবিষ্কার করতে পারি।

‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’-এ অংশগ্রহণকারীরা সাহসিক চ্যালেঞ্জকে খেলাধুলার মাধ্যমে পরীক্ষা করতে পারবেন। পাঁচ কি.মি. দৌড়, এমএমএ ডেমো, জাম্প রোপ শেখা বা আর্ম রেস্টলিং প্রতিযোগিতা সবাই মিলবে এখানে।

এছাড়া অ্যাম্পিথিয়েটার স্টেজে ওপেন মাইক-এ গেয়ে বা গল্প বলার মাধ্যমে ভিন্ন ধরনের চ্যালেঞ্জও নেওয়া যাবে। অর্থাৎ প্রতিটি কার্যক্রম একটি নিরাপদ চ্যালেঞ্জ, কিন্তু ফলাফল বড়।

প্রকৃতির সঙ্গে সংযোগ

যারা প্রকৃতির সঙ্গে আরও গভীর সংযোগ পেতে চাইলে আছে বেসক্যাম্প। এতে অংশ নিয়ে গাছে ওঠা ও র‌্যাপেলিং-এর মতো কার্যক্রম করা যাবে।

এছাড়াও, সিক্রেটস বা ফোক রিট্রিটস-এর মাধ্যমে স্বাস্থ্যকর ভ্রমণ ও রিট্রিট বিষয়ে জানা যাবে।

‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫-এর নিজস্ব অ্যাডভেঞ্চার হিসেবে থাকবে হামহাম জলপ্রপাতের ট্রেক, যেখানে অংশগ্রহণকারীরা প্রকৃতির মাঝে হাঁটতে পারবেন, জলপ্রপাতের সঙ্গে শ্বাস মিলিয়ে মনকে প্রশান্তি দিতে পারবেন।

যারা সৃজনশীলতার মাধ্যমে নিজেকে চ্যালেঞ্জ করতে চান, তাদের জন্য আছে রিকশা আর্ট উইথ প্রতিভা বা টুনস উইথ তন্ময়।

স্বাস্থ্য, খাদ্য ও অ্যাডভেঞ্চারের সংমিশ্রণ

খাবারের মাধ্যমে শক্তি অর্জন, অ্যাডভেঞ্চারের মাধ্যমে সাহস বৃদ্ধি, এবং ধ্যানের মাধ্যমে মানসিক প্রশান্তি। প্রতিটি অভিজ্ঞতাই জীবনের নতুন দিক উন্মোচন করে। পুষ্টি, নড়াচড়া এবং অ্যাডভেঞ্চার এই তিনটিই হলো ফেস্টের মূল উপাদান।

‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫- সম্পর্কে বিস্তারিত জানা ও রেজিস্ট্রেইশন করা যাবে এই ওয়েবসাইট থেকে www.theflowfest.com/dhaka

আরও পড়ুন

নড়াচড়া আর ধ্যানেই মেলে মানসিক প্রশান্তি

অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দি ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’