০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

খুশকির চার রকম

একেক ধরনের খুশকির জন্য একেক ধরনের শ্যাম্পু।

খুশকির চার রকম

ছবির মডেল: চৈতি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 06:21 PM

Updated : 03 Nov 2022, 06:21 PM

খুশকির ধরন বুঝে শ্যাম্পু ব্যবহার করলে নিস্তার পাওয়া যায় দ্রুত।

নানান কারণে মাথায় খুশকি দেখা দেয় এবং তা দূর করার জন্যও রয়েছে নানান পন্থা। যেমন- কিউরেটেড শ্যাম্পু, এসেনশল অয়েল, থেরাপি ইত্যাদি।

টেক্সাসের ‘চুল ও মাথার ত্বক’-বিষয়ক বিশেষজ্ঞ কেরি ই. ইয়েটস এবং অ্যারিজোনা’র উইলিয়াম গনিটজ রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে খুশকির চারটি ধরন ও কারণ সম্পর্কে জানান।

ফাঙ্গাল খুশকি

ছত্রাকের কারণে খুশকি হওয়া খুব স্বাভাবিক। এই ধরনের খুশকি সংক্রামক নয়।

“মূলত ‘ম্যালাসেজিয়া’ নামক ছত্রাকের কারণে হয়ে থাকে”, বলেন জানান ইয়েটস।

তার মতে, “এটা অধিকাংশ প্রাপ্ত বয়স্কদের মাথার ত্বকে দেখা যায় এবং তেলের কারণে সৃষ্টি হয়ে থাকে। এটা ভেঙে সে স্থানে অলিয়েক অ্যাসিড রেখে যায়।”।

ইয়েটস বলেন, “মজার বিষয় হয় সকলেই অলিয়েক অ্যাসিডের প্রতি সংবেদনশীল নয়। তাই যাদের এই সংবেদনশীলতা আছে তাদের ত্বকের কোষ স্বাভাবিকের চেয়ে দ্রুত পুনর্গঠন হয়। পরে মৃত কোষ খুশকিতে পরিণত হয় ও মাথার ত্বক চুলকায়।”

এই ধরনের খুশকি যেহেতু ছত্রাকের কারণে হয়ে থাকে তাই অ্যান্টি ফাঙ্গাল উপাদান যেমন- সেলেনিয়াম সালফাইড ও কোল টার (কয়লার উপজাত) সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা উপকারী।  

তেল নির্ভর খুশকি

খুশকি হওয়ার আরও একটা গুরুতর কারণ হল ‘সেবোরিয়েক ডার্মাটাইটিস’। এই প্রদাহজনিত চর্মরোগ দেহের সেবোরিক বা তৈলাক্ত অঞ্চলগুলোকে প্রভাবিত করে ।

এই ধরনের খুশকি কিছুটা জটিল প্রকৃতির। যার সঠিক কারণ বিশেষজ্ঞরা খুঁজে পাননি। এটা অনেকটা ম্যালাসেজিয়া ছত্রাকের সঙ্গে সম্পর্কিত।

ফাঙ্গাল একনি, বাড়তি তৈলাক্তভাব, বংশগতি, পুষ্টির ঘাটতি ও স্বল্প রোগ-প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী।

তেল-ভিত্তিক খুশকি নিরাময়ে ১% কিটোকিনাজল সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেন, চর্মরোগ বিশেষজ্ঞ গনিটজ।

এছাড়াও, ‘টপিক্যাল স্টেরোয়েড’ যেমন- ক্লোবেটাসোল ০.০৫% গুরুতর তেল ভিত্তিক খুশকি দূর করতে সহায়তা করে।

শুষ্ক মাথার ত্বকের খুশকি

শীতে অনেকেরই মাথায় খুশকি দেখা দেয়। এর কারণ হল, মাথার ত্বকের শুষ্কতা।

ইয়েটস বলেন, “মাথার ত্বকে তাপমাত্রার পরিবর্তন, বার্ধক্য, পণ্যের প্রতিক্রিয়া ইত্যাদি কারণে খুশকি হতে পারে।”

এই ধরনের খুশকি দূর করতে আর্দ্রতা রক্ষাকারী চুলের মাস্ক, শিয়াবাটার ও আর্গন তেলের মতো আর্দ্রতা রক্ষাকারী উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা উপকারী।

ত্বকের সমস্যা জনিত খুশকি

সিরোসিস ও একজিমাসহ নানান ধরনের ত্বকের সমস্যার কারণে খুশকি দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিরয়সিস ফাউন্ডেশন’য়ের মতে, “এটা দেখতে অনেকটা মিহি রুপালি রংয়ের চকের গুঁড়ার মতো। অন্যদিকে, একজিমা শুষ্ক, চুলকানি ও প্রদাহজনিত ত্বকের মতো।”

এই ধরনের সমস্যা দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

আরও পড়ুন

পুরানো খবর:

শীতে খুশকি দূর করার ঘরোয়া সমাধান
চুল পড়া ও খুশকির সমস্যার সমাধান