২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 12:07 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলোতে। যারা অযথা অর্থ ব্যয় করেছেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীতা দেখা দেবে। সপ্তাহের মাঝদিকে এক পরিতৃপ্তি জীবনের জন্য মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। নিজের চেহারা ও ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। ব্যস্ত সময় সুচির পরও স্বাস্থ্য সুন্দর থাকবে। সপ্তাহের শেষে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত টাকা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। তাহলে অর্থ নিশ্চিত ভাবে বৃদ্ধি পাবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে উপলব্ধি করতে পারবেন যে, কর্মক্ষেত্রে ভালো করার পেছনে পরিবারের সহায়ত রয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা ও পরিকল্পনা এনে দেবে। সপ্তাহের মাঝদিকে খরচের অপ্রত্যাশিত উত্থান মানসিক শান্তিকে বিঘ্নি করবে। অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত। সপ্তাহের শেষদিকে সযত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। তবে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত। কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ব্যবসায়ীদের জন্য ভালো সময়। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। যদি কর্মক্ষেত্রে নিজের ধারণা ভালোভাবে উপস্থাপন এবং সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তবে লাভবান হবেন। সপ্তাহের মাঝদিকে সামাজিক জীবনে অবহেলা করবেন না। ব্যস্ত সময় থেকে সময় বের করে স্বপরিবারে অনুষ্ঠানে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, বরং সঙ্কোচও সরে যাবে। সপ্তাহের শেষদিকে পরিবারের সঙ্গে বিভিন্ন মার্কেট বা শপিং কমপ্লেক্সে যেতে পারেন। তবে এটি ব্যয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে রাস্তা পার করার সময় সতর্ক থাকুন। বিশেষত লাল সিগনালে। কেউ কেউ দূর যাত্রায় উদ্যোগী হবেন। যা ক্লান্তিকর হলেও লাভজনক হবে। হঠাৎ করেই ধর্ম বা আধ্যাত্মিকতায় আগ্রহী হয়ে উঠবেন। সপ্তাহের মাঝদিকে সুন্দর মানসিক অবস্থা অফিসে মেজাজ প্রফুল্ল রাখবে। ভবিষ্যত সম্ভাবনার জন্য নতুন যোগাযোগ বানাতে হবে। পরিণামে পেশার উন্নতি সাধনে সাহায্য করবে। সপ্তাহের শেষদিকে মেইল বক্স আমন্ত্রণ দিয়ে পূর্ণ হবে। আর আপনাকে অনুষ্ঠানে ঘুরে বেড়াতে দেখা যাবে। যদি সামাজিক অনুষ্ঠানে ও ইভেন্টে অংশ নেন তবে পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পরবেন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে আপনি কি জানেন যে, সঙ্গী আপনার জন্য দেবদূত, নিজেই পর্যবেক্ষণ করে দেখুন। কারও অবহেলাতে আঘাত পেতে পারেন। দেহে আঘাত লাগার সম্ভাবনা। সাবধানে চলাফেরা করুন। সপ্তাহের মাঝদিকে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। সফর ও ভ্রমণ আনন্দ আনবে। অত্যন্ত শিক্ষামূলক হবে। কারও বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য সম্মানিত হতে পারেন। কাজের পরিবেশ ভালো দিক পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে বহুদিনের কোনো প্রচেষ্টায় এ সময় সফল বাস্তবায়ন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে কিছু প্রতিকূলতার সামনা সামনি হতে পারেন। মনোক্ষুণ্ন হবেন না, বরং কাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন। সঙ্গীর সঙ্গে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসেবে পুনঃনিশ্চিত ও অমর করতে একে অপরের জন্য কিছু সময় কাটান। সপ্তাহের মাঝদিকে আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান। কিছু আঘাতের সম্মুখীন না হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা প্রয়োজন। সপ্তাহের শেষদিকে সফর করা নতুন স্থান দেখাবে আর গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে সাক্ষাৎ করাবে। খেলাধূলা ও বহিরাঙ্গন কাজ কর্মে এ সময় বিদেশ থেকেও কোনো ডাক পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরীণয় হবে। এটাই উপলব্ধি করার উপযুক্ত সময যে, দুশ্চিন্তা নিজের চিন্তা শক্তির প্রতিবন্দ্বী হচ্ছে। অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না। সপ্তাহের মাঝদিকে বিষয়টি নিজের বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। জীবনসঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান, আর বিবাহিত জীবনের সেরা স্মৃতি তৈরি করবেন। সপ্তাহের শেষদিকে মানসিক চাপগুলা বাড়তে পারে। এই অবস্থায় কোনো কিছু নির্ণয় করবেন না। যাত্রাপথে সতর্ক থাকুন। শরীরে কোথাও চোট লাগতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় ও চমৎকার সময়ে পরিণত করবে। ভালোবাসার জীবন সত্যি সত্যিই অসাধারণ কিছু বয়ে আনবে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি সময় যেখানে বেশিরভাগই নিজের ইচ্ছানুসারে চলবে। সপ্তাহের মাঝদিকে রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দিবে। যা শুধুমাত্র পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সৌভাগ্য প্রকৃতপক্ষে সেইসব মহান লোকদের সঙ্গে থাকে যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে। সপ্তাহের শেষদিকে চোখ সব কথা বলে আর সঙ্গীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখ আলাপ করবেন। ব্যবহারে অস্থিরতা দেখাবেন না, বিশেষ করে জীবন সঙ্গীর সঙ্গে। তাতে গৃহের পরিবেশ নষ্ট হয়ে যাবে। ব্যবসায়ীদের ব্যবসায় লাভজনক হবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কোনো খবর না দিয়েই কোনো আত্মীয় বাড়িতে আসতে পারে। আর তার আপ্যায়নে মূল্যবান সময়টুকু ব্যয় হতে পারে। ছাদবাগান আপনাকে শিথিলতার অনভূতি দিতে পা। আর এটি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। সপ্তাহের মাঝদিকে ভালোবাসর অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন আর অবাঞ্ছিত ঝামেলা এড়াতে পারেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসার মানুষকে ক্ষমা করতে ভুরবেন না। সপ্তাহের শেষদিকে শক্রুরা আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র পরিকল্পনা করতে পার। এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত রাখুন যাতে আপনাকে শান্তভাব বজায় রাখতে সাহায্য করে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বড় আর্থক লেনদেনের ক্ষেত্রে। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য বিশেষ শুভ। ভাইবোনদের কাছ থেকে সহায়তায় সুবিধা অর্জন করতে পারেন। সপ্তাহের মাঝদিকে ঘরের পরিবেশ কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি নিয়ে নিন। সপ্তাহের শেষ দিকে ভালোবাসার জীবন সত্যি সত্যিই আপনার জন্য অসাধারণ কিছু নিয়ে আসবে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি সময় যেখানে বেশিলভাগ জিনিসই আপনার ইচ্ছানুসারে এগোবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় ও বুদ্ধি অর্পন করেছেন কাজেই এটির সেরা ব্যবহার করুন। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবেই। যদি না বিনিয়োগের সময় সব দিক লক্ষ না রাখেন। সপ্তাহের মাঝদিকে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর সময়টাকে উজ্জ্বলতর করে তুলবে। বাইরে বের হওয়া প্রয়োজন, আর উঁচু জায়গার লোকদের সঙ্গে যোগাযোগ বাড়ান। সপ্তাহের শেষদিকে পরিবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, নিজের পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে পারেন। পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ মানসিক চাপ কমাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে খরচের অপ্রত্যাশিত উত্থান মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। সমস্যায় দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন। লক্ষ্যপূরণ করতে দুর্দান্ত সুযোগ পাবেন। সপ্তাহের মাঝদিকে যদিও আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে তারপরও সৌভাগ্যশালী নক্ষত্রগুলো টাকার প্রবাহ বজায় রাখবে। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ সময় যার দাম বাড়বে। সপ্তাহের শেষ সময় ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য সময়টি শুভ। সেমিনার ও প্রদর্শনীগুলো নতুন জ্ঞান ও যোগাযোগ সরবরাহ করবে। নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে।

আরও পড়ুন

২০২৫ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য

২০২৫ সালের অর্থ-ভাগ্য