২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের পোশাক নিয়ে ক্যাটস আই

৩৫ বছরের যাত্রায় আরও একটি আয়োজন যুক্ত করছে তারা, নাম ক্যাটস আই কিডস।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 12:29 PM

একটা সময়ে মনে করা হত পুরুষের আবার ফ্যাশন কী? তাদের জন্য শার্ট-প্যান্ট হলেই হল। ‘ক্যাটস আই’ এসে বদলে দিতে শুরু করে সেই ধারণা।

৩৪ বছর আগে বিদেশি পোশাকের ভিড়ে এলিফেন্ট রোডে সর্বপ্রথম ‘ট্যাগ ও লেবেল’য়ে ক্যাটস আই যুক্ত করে ‘মেইড ইন বাংলাদেশ’ বাক্যটি।

১৯৯৩ সালের পর মেয়েদের পাশ্চাত্য পোশাক পরিচিত করে ফ্যাশন শিকারীদের মাঝে। ’৯৫-তে এসে কো ব্র্যান্ড মুনসুর রেইন যুক্ত হয়- এই দেশীয় ব্র্যান্ডের সহযোগী হিসাবে। ধীরে ধীরে দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে তরুণ তরুণীদের আস্থা অর্জনের মাধ্যমে সময় কেটে যায়।

দেশীয় এই ব্র্যান্ড ৩৫ বছরের যাত্রায় আরও একটি আয়োজন যুক্ত করছে তারা, নাম ক্যাটস আই কিডস। পরিবারের ছোট সদস্যদের ফরমাল ও ক্যাজুয়াল উৎসবমুখী পোশাকই প্রাধান্য পাবে নতুন এই আয়োজনে।

ক্যাটস আই’য়ের পরিচালক রিয়াদ সিদ্দিকী বলেন, “তরুণ তরুণীদের জন্য ক্লাসিক এবং পাশ্চাত্য পোশাকের পাশাপাশি কর্পোরেট অফিসিয়াল পোশাক তৈরিতে ক্যাটস আই কাজ করছে। মানসম্মত ডিজাইন আউটফিট তৈরিতে দীর্ঘ বছরগুলোর অভিজ্ঞতা শিশুদের নতুন লেবেলটি আনবার পেছনে উৎসাহ যুগিয়েছে। এছাড়াও রি ব্র্যান্ডিং-এর ধারাবাহিকতায় ভবিষ্যত প্রজন্মের কাণ্ডারি এই শিশুদের জন্য কিডজ-এ ট্রেন্ডি আউটফিটগুলো হবে বর্ণিল এবং প্যাটার্ন বৈচিত্র্য নির্ভর।”

তিনি আরও জানান, শিশুদের জন্য তৈরি পোশাকগুলোতে থাকবে স্কার্ট, বটম, টপস, ফ্রক, টিউনিক পোশাক, শার্ট, প্যান্ট, গাউন প্যাটার্ন পোশাক বা পাঞ্জাবি।

উল্লেখ্য, ক্যাটস আই কিডজ-এর সূচনা লগ্নে শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত আটটি বিক্রয়কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে সুযোগ থাকবে।