২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমসত্ত্ব

ওভেনে তৈরি করুন এই অম্লমধুর খাবার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 05:31 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

রেসিপি দিয়েছেন আনিসা হোসেইন।

উপকরণ

পাকাআম ৬টি (মাঝারি আকারের)। চিনি আধা কাপ। আদাবাটা ১ টেবিল-চামচ। তিল ১ টেবিল-চামচ। বেকিং গ্রিজপেপার। বেকিং ট্রে৷

পদ্ধতি

ওভেন (১৬০ ডিগ্রি সে: ৩২৫ ডিগ্রি ফা:) তাপ দিয়ে রাখুন৷ ট্রেতে গ্রিজপেপার বিছিয়ে রাখুন৷

আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে চিনি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন৷ হাঁড়িতে ব্লেন্ড করা আমের মিশ্রণ ঢেলে সঙ্গে  তাজা আদাবাটা মিশিয়ে চুলায় দিন।

পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে জ্বাল দিতে হবে। আমের মিশ্রণ ঘন হলে নামিয়ে গরম থাকা অবস্থায় গ্রিজপেপার বিছানো ট্রেতে ঢেলে চামচ দিয়ে সমান করে দিন।

উপরে তিল ছিটিয়ে প্রিহিট ওভেনে দিয়ে দুই ঘণ্টা সময় সেট করে বেইক করুন৷ যদি দুই ঘণ্টা বেইক করার পরও ভেজা থাকে তবে আরও ৩০ মিনিট বেইক করুন বা না শুকানো পর্যন্ত বেইক করবেন৷

ওভেন থেকে বের করে গ্রিজপেপার থেকে আমসত্ত্ব উঠিয়ে নিন। নিজের পছন্দমতো আকারে কেটে বা রোল করে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।

আমের কাশ্মীরি আচার

কাঁচাআমের অম্বল

টক মিষ্টি আচার

শুকনামরিচের আচার