২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদই

গরমে চমৎকার খাবার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 06:43 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

আমের মৌসুমে লিণ্ডা ইসলামের রেসিপি দেখে বানিয়ে ফেলুন।

উপকরণ

১ কাপ টক দই (পাতলা কাপড়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে)। আধা কাপ ঘন দুধ। আধা কাপ পাকাআমের ঘন কাঁথ। আধা কাপ চিনি।

পদ্ধতি

দুধে চিনি ঢেলে চুলায় ফুটিয়ে নিন। তারপর বেশি গরম বা বেশি ঠাণ্ডা না হয় এরকম অবস্থায় এনে তাতে টক দই আর আমের কাঁথ হালকা করে মিশিয়ে নিন।

এখন ওভেন প্রুফ পাত্রে ঢেলে ১৫০ ডিগ্রিতে ৪০ মিনিট বেইক করুন। তারপর বের করে খুব  সাবধানে ফ্রিজে রাখুন।

চারঘণ্টা পর পরিবেশন করুন।

কাঁচাআমের আচার

আমের কাশ্মীরি আচার

টক দই

মিষ্টি দই

মিষ্টি দই ও পেস্তা-ড্রাইফ্রুট পুডিং

দইয়ের দুই পদ