হাক্কা ঢাকা!
নাম শুনে পুরান ঢাকার কোনো খাবারের দোকান ভাববেন না। এটা পুরোদস্তুর চাইনিজ রেস্তোরাঁ।
হাক্কা ঢাকার অন্যতম কর্ণধার তারিক মাইনুদ্দিন বলেন, “ভাগ্যান্বেষণে ভারত, ইন্দোনেশিয়া ও আশপাশের দেশে পাড়ি জমিয়েছিলেন বহু চীনা। তারাই স্থানীয়ভাবে ব্যবহৃত মসলা ও রান্নার ধরনের সঙ্গে নিজেদের ধরনটা মিলিয়ে এক নতুন ঘরানা তৈরি করেন। আর এরই নাম হাক্কা চাইনিজ।”
হাক্কা ঢাকা’য় খাবার পাওয়া যাবে একটু ভিন্নভাবে। ড্রিংকসসহ সাত কোর্স খাবার দুইজনের জন্য নিলে সব মিলিয়ে ১ হাজার ৩শ’ টাকা আর চারজনের জন্য ২ হাজার ৫শ’ টাকা।
যারা মোমো নামক তিব্বতি খাবার খেয়েছেন তাদের কাছে এখানকার চিকেন ডাম্পলিং বেশ লাগবে। চিকেনের ভেতরে মসলার ভাবটি যেমন টের পাওয়া যায় আবার টের পাওয়া যায় মসলার আধিক্য না থাকার ভাবও। হাফ প্লেট আড়াইশ টাকা।
মঙ্গোলিয়ান বিফ খেতে বাঙালির জিভে খারাপ লাগার কথা না। ঝাঁঝালো স্বাদ আর রসুনের উপস্থিতি যেন পরতে পরতে সেই ঝাঁলকে শুধু বাড়িয়ে দেয়। তো, এই জিনিস কি আর আমাদের অপছন্দ হতে পারে!
সুপের মধ্যে ‘এশিয়ান বিফ নুডুল সুপ’ নিলে পেট ভরবে বেশ!
মাইনুদ্দিন জানান, বনানীতে ছোট পরিসরে হাক্কা ঢাকার শুরু করেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে। উত্তরার শুরুটা মাত্র দুই মাস আগে, ফেব্রুয়ারিতে।
তাই বলে আবার প্রযুক্তি বিরোধী নন এরা। হাংরি নাকি এবং ফুড পান্ডাতে এদের খাবার কেনার ব্যবস্থা রেখেছেন!
খোলা থাকে দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা। আর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০ টা।
ঠিকানা: অকল্যান্ড সেন্টার, বাড়ি ১১, রোড ৬, সেক্টর ৪, উত্তরা।
