২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পোশাক

গরমকাল ও স্বাধীনতা দিবসে কে ক্র্যাফট, রঙ, জেন্টল পার্ক এবং ক্যাটস আই’য়ের বিশেষ আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 07:59 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

স্বাধীনতার আয়োজনে কে ক্র্যাফ্‌ট

তারা এনেছে স্বাধীনতার পোশাকের একটি বিশেষ কালেকশন।

প্রধানত সুতি কাপড়ে তৈরি এই কালেক্‌শনে রং হিসেবে ব্যবহৃত হয়েছে সবুজ ও লাল। নিজস্ব বুনন নকশায় লাল-সবুজে শাড়ি, টাই-ডাই শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া ও টপস, পাঞ্জাবি, টি শার্ট, শাল, ব্যান্ডানা, স্কার্ফ’য়ের একটি সমৃদ্ধ আয়োজন করা হয়েছে। এ আয়োজনে শিশুদের জন্যও পোশাক থাকছে।

Image
কে ক্র্যাফ্‌ট

কে ক্র্যাফ্‌ট

Image
কে ক্র্যাফ্‌ট

কে ক্র্যাফ্‌ট

ছেলে ও মেয়েদের ফতুয়ার দামের সীমা সাড়ে ৮শ’ থেকে ১ হাজার। পাঞ্জাবি ৭শ’ থেকে ১ হাজার ২শ’ টাকা। সালোয়ার কামিজ ১ হাজার ৮শ’ থেকে ২ হাজার ৫শ’ টাকা। বিভিন্ন ধরনের শাড়ি ১ হাজার থেকে ১ হাজার ৮শ’ টাকা। টি-শার্ট ২২৫ টাকা থেকে ২৭৫ টাকা। এছাড়াও শিশুদের জন্য ফতুয়া, টপস ও টি শার্ট  রয়েছে। মূল্য সাড়ে ৩শ’ থেকে ৫শ’ টাকা।

বিশেষ এই আয়োজন পাওয়া যাচ্ছে কে-ক্র্যাফটের সকল বিক্রয়কেন্দ্রে।

রঙ’য়ের বৈশাখি গহনা

Image
রঙ

রঙ

আধুনিক সৌন্দর্য্য চেতনাকে সামনে রেখে শুধুমাত্র পোশাকেই নয়, বিভিন্ন নকশার গহন নিয়ে এসেছে দেশীয় এই ফ্যাশন হাউজ। বৈশাখি উৎসবের জন্য পোশাকের পাশাপাশি দেশীয় উপাদানে তৈরি হাতে অঙ্কন করা এবং আদি বাংলা বর্ষপঞ্জীর মোটিফ দিয়ে অলংকারগুলো তৈরি করা হয়েছে। সুলভ মূল্যে এসব অলংকার পাওয়া যাবে রঙ’য়ের  যেকোনো শোরুমে।

ক্যাটস আই ট্রেন্ডি ইয়ুথ

Image
ক্যাটস আ

ক্যাটস আ

এই মৌসুমে নানান রকম ফিউশনে তারুণ্যের উদ্দ্যমতা পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তুলেছে ক্যাটস আই। এবার সাদামাটা ধারায় বিভিন্নরকম নকশা ও কাটছাঁটে থাকছে তেমনই কিছু ছেলেদের পোশাক।  চেক এবং এক রংয়ের কাপড় ও নকশাতেও থাকছে বৈচিত্র্য। ‘স্লিমফিট’ এসব পিকেপোলো বা ক্যাজুয়াল শার্ট স্বাচ্ছন্দ্য এনে দেবে।

জেন্টল পার্ক ফর আউটগোয়িং

তারা এনেছে পাশ্চাত্য কাটের পোশাক। ‘হ্যাঙ আউট’ থেকে ‘লেট নাইট পার্টি’ আর হালকা শীতেও লেয়ারিং স্টাইল ফোকাস ইন থাকতে বাড়তি সুবিধা দিবে পোশাকগুলো। পাশাপাশি ক্যাজুয়াল লুক পছন্দ, এমন আউটগোয়িং তরুণীদের জন্য আছে টপস, কাফতান, স্টাইলিশ কুর্তাসহ নানান ধরনের বটম।

Image
জেন্টল পার্ক

জেন্টল পার্ক

পোশাকগুলোয় টেক্সটাইল প্রিন্ট থেকে শুরু করে থাকছে বর্ণিল ফেব্রিক বৈচিত্র্য। কাটছাঁটে প্রাধান্য পেয়েছে সমসাময়িক স্টাইল। পুরুষদের কালেকশনের পাশাপাশি মেয়েদের জন্য নতুন এই আয়োজন আপাতত শুধু যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, খুলনা ও চট্টগ্রামের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। পোশাকগুলো মিলবে পাঁচ হাজার টাকার মধ্যেই।