‘ক্রিস কার্ডিয়াক গ্রিল’
ধানমণ্ডিতে হাসপাতাল ধাঁচের রেস্তোরাঁ।
বিভিন্ন দেশে বিভিন্ন রকম থিম রেস্তোরাঁর জনপ্রিয়তা রয়েছে। সেই ধারার সঙ্গে তাল মিলিয়েই সাজানো হয়েছে এই হাসপাতাল ধাঁচের রেস্তোরাঁ।
২০১৩ সালের সেপ্টেম্বর মাসে যমুনা ফিউচার পার্কে শুরুর পর এবার ধানমণ্ডির সাত মসজিদ রোডের জিএইচ হাইটস ভবনে, দ্বিতীয় শাখার যাত্রা শুরু হল।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল আদিল হোসেন নোবেল।
রেস্তোরাঁয় ঢুকলেই চোখে পড়বে এর ভিন্ন ধাঁচের অন্দরসজ্জা। অতিথিদের বসার জন্য রয়েছে হুইল চেয়ার। এছাড়াও আছে হাসপাতালের খাটের আদলে তৈরি একসঙ্গে অনেকজন বসার ব্যবস্থা।
রেস্টুরেন্টে সব সময় একজন সহকারী থাকছেন যিনি অতিথিদের রক্তচাপ এবং ডায়বেটিস মাপবেন। এই সেবা অতিথিরা পাবেন বিনামূল্যে।
শুধু অন্দরসজ্জায় নয়, রেস্তোরাঁয় যারা খাবার পরিবেশন করবেন তাদের পোশাকও ডাক্তার এবং নার্সদের মতো। যদি খেতে যান তাহলে আপনাকে পড়তে হবে রোগীর অ্যাপ্রোন।
খাবার পরিবেশন করা হয় ডাক্তারি কাজে ব্যবহৃত ট্রেগুলোতে। পানীয় পরিবেশনে ব্যবহৃত হয় ল্যাবরেটরি ফ্লাস্ক ও গ্লাস সিলিন্ডার। সস দেওয়া হবে সিরিঞ্জে ভরে।
তিনি আসলে বেলজিয়ামে ছিলেন। সেখানেও একটি রেস্তোরাঁ চালাতেন। দেশে ফিরে তিনি চেষ্টা করেছেন ভিন্ন ধারার একটি ‘থিম রেস্টুরেন্ট’ তৈরি করার।
শোয়েব বলেন, “আমাদের দেশে মানুষ বাইরে গিয়ে খেতে পছন্দ করে। তারা ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে ভিন্নধর্মী খাবার খাওয়ার ক্ষেত্রেও বেশ আগ্রহী। আমাদের দেশে রেস্টুরেন্ট জনপ্রিয় হলেও সেইভাবে থিম রেস্টুরেন্ট নেই। তাই ভিন্ন কিছু করার এই উদ্যোগ নিলাম।”
“আমরা ডাক্তারি ধাঁচে যে শুধু রেস্টুরেন্ট সাজিয়েছি তা নয়, আমরা আমাদের খাবারও স্বাস্থ্যকরভাবে বানানোর চেষ্টা করেছি।”
“আমরা নিজেদের তৈরি মেয়নেইজ ব্যবহার করছি।” কথার ফাঁকে বলেন শোয়েব।
তিনি আরও জানান, প্রতি সপ্তাহেই থাকবে নতুন একটি করে খাবারের ডিশ।
তবে প্রাইভেট ক্লিনিকে সেবা নিতে গেলে যেমন গলাকাটা দাম দিতে হয়, এখানে ঠিক তার উল্টো।
শোয়েব জানান, তাদের খাবারের মূল্যসীমা আর দশটা রেস্তোরাঁর মতোই মধ্যবিত্তের হাতের নাগালেই রাখা হয়েছে।
ছবি: শিশির।
