থাই খাবার
মজাদার দুটি পদ তৈরি করতে সময় লাগে কম।
রেসিপি দিয়েছেন আতিয়া হোসেইন তনি।
থাই স্টাইল ফ্রাইড রাইস
থাই স্টাইল ফ্রাইড রাইস
পদ্ধতি: প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন, মরিচকুচি দিয়ে লাল করে ভেজে এতে চিংড়ি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এবার মটরশুঁটি, গাজর, সয়া সস, ফিস সস দিয়ে কিছুক্ষণ বেশি তাপে ভেজে নিন।
এতে রান্না করা ভাত আর ধনেপাতা দিয়ে ভালোমতো মিশিয়ে নিন।
আরেকটি প্যানে তেল গরম করে ডিম ভেজে ভাতের মধ্যে দিয়ে ভালোমতো নেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে চিলি সস দিয়ে পরিবেশন করুন।
গারনিশের জন্য পেঁয়াজপাতার কুচি দেওয়া যেতে পারে।
চিকেন সিক্সটি ফাইভ
চিকেন সিক্সটি ফাইভ
পদ্ধতি: প্রথমে মাংস মেরিনেইডের সব উপকরণ (গোল মরিচ, আদা ও রসুনবাটা, লেবুর রস, কর্নফ্লাওয়ার) দিয়ে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর কড়াইতে তেল দিয়ে ডুবোতেলে মাংস ভাজুন।
একটা বাটিতে দই নিয়ে হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও ফুড কালার দিয়ে মিশিয়ে রাখবেন। আর একটি প্যানে তেল গরম করে কারিপাতা দিন।
তারপর একটু নেড়ে কাঁচামরিচ (মুখের দিকটা একটু কেটে) দিয়ে একটু ভেজে মিক্সড করা দই ও ভাজা মাংস দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করুন।
এবার থাই ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন।
