১৮ ইঞ্চি পিৎজা
পরিবারের সব্বাই মিলে খাওয়ার জন্য প্ল্যাটার রেস্তোরাঁর একটি ১৮ ইঞ্চি পিৎজাই যথেষ্ট।
বিভিন্ন রকম ১২ ইঞ্চি পিৎজাগুলোর দাম সাড়ে সাতশ থেকে ১ হাজার ২শ' ৫০ টাকা। আর ১৮ ইঞ্চির দাম ১ হাজার ৩শ' থেকে ২ হাজার টাকা।
প্ল্যাটার রেস্তোরাঁর অন্যতম বৈশিষ্ট হচ্ছে তাদের সবইগুলো পিৎজাই 'উড ফাইয়ার্ড' বা কয়লার আগুনে পুড়িয়ে বানানো হয়। ফলে আলাদা একরকম 'জুসি ফ্লেইভার' পাওয়া যায়।
আরও আয়োজনের মধ্যে আছে, বন্ধু বা পরিবারের চারজন মিলে খেতে গেলেই পাবেন শতকরা ১০ ভাগ ডিসকাউন্ট। 'কাপল' বা জুটিদের জন্য রয়েছে ফ্রি লাভা কেক।
এছাড়া ২৫০ গ্রাম সার্লয়ন বিফ স্টেক সঙ্গে হোলানডেইজ সস, সৌটেই ভেজিটেবল ও সালাদের একটি পদের নেট মূল্য সাড়ে আটশ' টাকা।
গ্রাটিন পটেটো, সৌটেই ভেজিটেবল, মিক্সড সালাদ ও হোমমেইড সস দিয়ে আস্ত রোস্টেড বেবি চিকেন, নেট মূল্য সাড়ে নয়শ' টাকা।
প্ল্যাটারের এসব আয়োজন পরখ করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত।
