কোরবানির ঈদের রান্না ৪
সোনারগাঁও হোটেলের রেসিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য কোরবানির ঈদের বিশেষ ৩টি রেসিপি দিয়েছেন ঢাকার পাঁচতারকা হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁও-এর এক্সিকিউটিভ শেফ ডমিনিক গোমেজ।
স্পাইসি গ্রিল্ড ল্যামচপ
উপকরণ
ভেড়া বা খাসির মাংস ১৫ টুকরা। রসুন ২ চা-চামচ ছেঁচে নেওয়া। আদা ২ চা-চামচ। পেঁপে ৫০ গ্রাম ভর্তার মতো চটকে নেওয়া। দই ৫০ গ্রাম। লেবুর রস ২০ মি.লি.। গরমমসলা ২ চা-চামচ। লবণ স্বাদমতো। মরিচগুঁড়া ১ চা-চামচ। জাফরান ১ চা-চামচ। গোল-মরিচেরগুঁড়া ১ চা-চামচ।
স্পাইসি গ্রিল্ড ল্যামচপ
মাংসে রসুন, আদা, পেঁপেভর্তা, দই, লেবুর রস, গরমমসলা, লবণ, মরিচগুঁড়া, জাফরান ও গোলমরিচের গুঁড়াতে মিশিয়ে ২-৩ ঘণ্টা মেরিনেইট করুন। তারপর গ্রিল করে নিন দুই পাশেই।
মাটন ভুনা
উপকরণ
তেল ৩০ মি.লি.। এলাচি ৫ গ্রাম। তেজপাতা ৩টি। দারুচিনি ১টি। পেঁয়াজকুচি ২০০ গ্রাম। রসুনবাটা ৫০ গ্রাম। আদাবাটা ৩০ গ্রাম। শুকনামরিচের গুঁড়া ২ টেবিল-চামচ। জিরাগুঁড়া ১ টেবিল-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। টমেটো ২টি। মাটন বা খাসির মাংস ১ কেজি মাঝারি আকারে কাটা। লবণ স্বাদমতো। কাঁচামরিচ ৫টি। পানি ২ লিটার।
মাটন ভুনা
জিরাগুঁড়া ছাড়া সব কিছু একসঙ্গে মিলিয়ে মাংস মেরিনেইট করে পানি দিয়ে হালকা আঁচে দেড় ঘন্টা রান্না করুন।
মাংস নরম হয়ে পানি কমে ভুনার মতো হয়ে গেলে জিরাগুঁড়া ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।
বিফ কোফতা কারি
উপকরণ
গরুর কিমা ২ কেজি। পেঁয়াজ ১০০ গ্রাম কুচি করা। ধনেপাতা ১৫ গ্রাম। লবণ স্বাদমতো। কাঁচামরিচ ৫ গ্রাম। শুকনামরিচের গুঁড়া ১০ গ্রাম। কাজুবাদাম ভাঙা ৭৫ গ্রাম। অ্যানিসিডগুঁড়া ৫ গ্রাম। তেল ৫০০ মি.লি.। হলুদগুঁড়া ৫ গ্রাম। কারি পাউডার ৫ গ্রাম। টমেটো ৫০ গ্রাম। জিরারগুঁড়া ৫ গ্রাম।
বিফ কোফতা কারি
মাংসের সঙ্গে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা মিলিয়ে কোফতার মতো গোল করে নিন। এবার পেঁয়াজ, টমোটো, কারি পাউডার, কাজুবাদাম, মরিচগুঁড়া, হলুদ, জিরা ও অ্যানিসিডগুঁড়া মিলিয়ে ঝোলের মতো বানিয়ে নিন।
আর এই ঝোলে গোল মাংস রান্না করুন।
