২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদের রান্না - ২

রাজধানীর ওয়াটারক্রেস রেস্তোরাঁর এক্সিকিউটিভ শেফ সৈয়দ তোজাম্মুল হক কোরবানির ঈদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য দিয়েছেন ৩টি বিফ ও ১টি মাটনের রেসিপি।

হাসান বিপুল

মিথুন বিশ্বাস ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 09:43 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

বিফ কালাভুনা
কোরবানির ঈদের রান্না ১

সৈয়দ তোজাম্মুল হক অস্ট্রেলিয়ার ২টি প্রতিষ্ঠানে রান্না বিষয়ক শিক্ষা নেওয়ার পর সিডনি শহরের বেশ কয়েকটি রেস্তোরাঁয় কাজ করে হাত পাকিয়েছেন। 

থাই বিফ সালাদ

উপকরণ

হাড্ডি ছাড়া গরুর মাংস ২৫০ গ্রাম। লেটুস পাতা পরিমাণমতো। শসা মাঝারি আকারের ১টি। টমেটো ২টি। সবুজ, লাল আর হলুদ কাপসিক্যাম (প্রতিটির ৪ ভাগের এক ভাগ)। পুদিনা পাতা ৮ থেকে ১০টি। ধনেপাতা ৮ থেকে ১০টি। লাল রঙের মরিচ ২টি। রসুনের ২ কোয়া। আদা ৫ গ্রাম। লাল পেঁয়াজ আধা ও সেসিমি সিডস। 

ড্রেসিংয়ের জন্য লাগবে

২ টেবিল-চামচ লেবুর রস। সেসিমি অয়েল ১ টেবিল-চামচ। অয়েস্টার সস ১ টেবিল-চামচ। অলিভ অয়েল ২ টেবিল-চামচ। লবণ, চিনি, মরিচগুঁড়া স্বাদের জন্য।  

পদ্ধতি

মাংস ছোট ছোট করে কেটে নিন (৫ মি.মি. সাইজের)। ড্রেসিংয়ের আধা অংশ নিয়ে মাংস ২-৩ ঘন্টা ধরে মেরিনেইট করুন।

ক্যাপসিকাম, টমেটো আর শসা ধুয়ে কেটে একটি পাত্রে ড্রেসিংয়ে মিলিয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে মাংস ভালোভাবে ভেজে নিন। একটি প্লেটে সালাদ সাজিয়ে তার উপর মাংস দিয়ে তাতে সেসিমি সিডস ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।  

Image
মাখমলি শিশ কাবাব। ছবি: হাসান বিপুল / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মাখমলি শিশ কাবাব। ছবি: হাসান বিপুল / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মাখমলি শিশ কাবাব

উপকরণ

গরুর মাংসের কিমা ২০০ গ্রাম। গরুর চর্বি ২০ গ্রাম। দই ২ টেবিল-চামচ। পাউরুটি ১ স্লাইস। তেল ২০ মি.লি.। রসেুনের পেস্ট ১০ গ্রাম। আদার পেস্ট ১০ গ্রাম। ডিম ১টি। সরিষার তেল ১০ মিলি। কাবাব মসলা ৫ গ্রাম। কাঁচামরিচ ১০ গ্রাম। ধনেপাতা-কুচি ১০ গ্রাম। লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো।

পদ্ধতি

একটি পাত্রে সবকিছু মিলিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। এরপরে কাবাবের মতো শিকে ভরে কয়লার আগুনে পুড়িয়ে নিন।

মাটন বটি কাবাব

উপকরণ

Image
মাটন বটি কাবাব। ছবি: হাসান বিপুল / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

মাটন বটি কাবাব। ছবি: হাসান বিপুল / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বোনলেস মাটন ২০০ গ্রাম। দই ২ টেবিল-চামচ।  তেল ১০ মি.লি.। রসুনের পেস্ট ১০ গ্রাম। আদার পেস্ট ১০ গ্রাম। সরিষার তেল ১০ মি.লি.। কাবাব মসলা ৫ গ্রাম। কাঁচামরিচ ১০ গ্রাম। ধনেপাতা-কুচি ১০ গ্রাম। লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো।

পদ্ধতি

একটি পাত্রে সবকিছু মিলিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। এরপরে শিকে ভরে কয়লা আগুনে পুড়িয়ে নিন।  

বিফ তেরিয়াকি

উপকরণ

বোনলেস বিফ ২০০ গ্রাম।  তেল ২০ মি.লি.। আদার পেস্ট ৫ গ্রাম। রসেুনের পেস্ট ৫ গ্রাম। ডার্ক সুইট সয়া সস মিলি। সেসিমি তেল ২০ মিলি। সেসিমি সিডস এক চিমটি। লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো।

Image
বিফ তেরিয়াকি। ছবি: হাসান বিপুল / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বিফ তেরিয়াকি। ছবি: হাসান বিপুল / বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পদ্ধতি

মাংস পাতলা করে কেটে নিন (৪-৫ মি.মি.)।

একটি পাত্রে সেসিমি তেল ১০ মিলি, রসুন, আদা, সয়া সস ১০ মি.লি. মিলিয়ে মাংস দিয়ে মাখান। তারপর ২-৩ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন।

ফ্রাইপ্যানে ১ চা-চামচ তেল ঢালুন। গরম হলে মাংস ঢেলে রান্না করে নিন আপনার পছন্দ অনুযায়ী। সঙ্গে বাকি সেসিমি তেল ১০ মি.লি. ও সয়া সস ১০ মি.লি. ঢেলে দিন। তারপর মাংসের উপর সেসিমি সিডস ছিটিয়ে দিন।