শাহী টুকরা
খাওয়া শেষে মিষ্টান্ন হিসেবে অনন্য। নাস্তাতেও জমবে ভালো।
রেসিপি দিয়েছেন সাইমা সৈয়দ।
উপকরণ
পাউরুটি ৬টি। চিনি ১ কাপ। বাটার ১ কাপ। তরল দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। ২ কাপ কনডেন্সড মিল্ক সোয়া কাপ, মাওয়াগুঁড়া আধা কাপ। পেস্তাবাদাম বাটা ২ চা-চামচ। দারুচিনি ও এলাচি পরিমাণমতো।
পদ্ধতি
দারুচিনি ও এলাচি দিয়ে চিনির সিরা করে নিন। খেয়াল রাখবেন যেন বেশি ঘন বা পাতলা না হয়। এরপর অন্য একটি পাত্রে বাটার দিয়ে পাউরুটিগুলা ভেজে নিতে হবে।
দুধের সঙ্গে কনডেন্সড মিল্ক, বাদামবাটা ও মাওয়া মিশিয়ে জ্বাল দিতে হবে। এরপর চিনির সিরা একটি ছড়ানো প্লেটে ঢেলে দিন।
পাউরুটিগুলো প্রথমে চিনির সিরায় চুবিয়ে নিতে হবে আর দুধ পাউরুটির উপর ঢেলে দিতে হবে। উপরে কিশমিশ, বাদাম আর ডালিম দিয়ে সাজিয়ে দিলেই হয়ে গেল শাহীটুকরা।
