২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের ছবি

মা দিবস উপলক্ষে ফটোস্টুডিও ‘ওয়েডিং ডায়ারি’ শিশু ফটোগ্রাফি শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 05:57 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

সাধারণত বিয়ে বা অনুষ্ঠানের ছবি তোলার কাজ করে থাকে তারা। তবে এখন থেকে নিজস্ব স্টুডিওতে শিশুদের নিয়েও কাজ করবে এই স্টুডিও। জানালেন প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ হেড পলা রহমান।

মা দিবস উপলক্ষে এই আয়োজন ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত চলবে।

পলা বলেন, “শুধুমাত্র শিশুরাই তিনটি প্যাকেজের আওতায় এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। পরে পারিবারিক সেশনও করবো আমরা।”

এছাড়াও মাকে চমক দেওয়ার জন্য থাকছে উপহার। কাঠের উপর খোদাই করা মায়ের প্রতিকৃতির শোপিস তৈরি করে দেওয়া হবে।

ওয়েডিং ডায়রির ফেইসবুকে লগইন বিস্তারিত জানা যাবে।